1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

যশোরে ট্রাক ও কারে আগুন, চালক দগ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪৪ Time View

jashorযশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় শনিবার রাত সাড়ে দশটার দিকে একটি প্রাইভেটকার ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক নাজিমউদ্দিন (২৫) অগ্নিদগ্ধ হন।

নাজিমউদ্দিনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোমরেজপুর গ্রামে। নাজিমউদ্দিনের বুকের সামনের অংশ পুড়ে গেছে।

আহত নাজিমউদ্দিন জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে চাল নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। তার ট্রাকের সামনে একটি প্রাইভেটকার ছিল। নতুনহাট এলাকায় কিছু লোক প্রাইভেটকারটি থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি দেখে তিনি ট্রাক রাস্তার পাশে নামিয়ে দেন। এ সময় ট্রাকটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যশোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার সানাউল হক জানান, রাত সাড়ে দশটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে ট্রাকটির যথেষ্ট ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ