1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

পরিবহন খাত হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
  • ৯৯ Time View

driverপরিবহন খাতকে হরতাল-অবরোধের আওতামুক্ত করাসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে পরিবহন মালিক-শ্রমিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্লাহ খান।
তিনি পরিবহন মালিক-শ্রমিকদের দাবি প্রসঙ্গে বলেন, পরিবহন খাতকে হরতাল-অবরোধের আওতামুক্ত করতে হবে।
এছাড়া সাম্প্রতিক হরতাল-অবরোধে নাশকতায় ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিকদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান এবং পরিবহন মালিকদের ব্যাংক সুদ মওকুফেরও দাবি জানান তিনি।
তিনি জানান, হরতাল-অবরোধ প্রত্যাহার করা না হলে শ্রমিকদের নিয়ে জাতীয় কনভেনশন ডেকে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া নাশকতাকারীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডেরও দাবি জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ