1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

দুর্নীতিবাজ পুত্রকে রক্ষা করাই খালেদার মূল লক্ষ্য: হানিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
  • ১১৬ Time View

hanif14কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “কোনো রাজনৈতিক দল এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষ পুড়িয়ে জঘন্যতম কর্মকাণ্ড চালিয়ে যাবে তা সাধারণ মানুষের ধারণার বাইরে। বেগম খালেদা জিয়া নৃশংসমূলক কর্মকাণ্ড চালিয়ে প্রমাণ করেছেন দেশ ও জনগণ তার কাছে কিছুই নয়। রাষ্ট্রীয় ক্ষমতা  দখল ও দুর্নীতিবাজ পুত্রকে রক্ষা করায় তার মূল লক্ষ্য।”

শনিবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে  মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

এসএসসি পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এসএসসি পরীক্ষা যাতে নির্বিঘেœ হয় সে ব্যাপারে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

বিরোধীদলের নেতাদের গ্রেফতার প্রসঙ্গে হানিফ বলেন, “কোনো রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হচ্ছে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে গাড়িতে আগুন পোড়ানো মানুষ হত্যার অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।”

এ সময় জেলা আওয়ামী সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ