1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫
  • ১৩৮ Time View

sakibআবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন একই প্যানেলের ওমর সানী ও নাদির খান। শাকিব-মিশা প্যানেলের মিশা সওদাগরকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুব্রত। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডন, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে শানু শিবা এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কমল। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- আমির সিরাজী, আলীরাজ, জনাব আমীর, আফজাল শরীফ, বেগম জেসমিন, ফরহাদ, মৌসুমী, রকিব খান, শহীদুল আলম সাচ্চু, সুশান্ত ও ববি। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মিজু আহমেদ শুক্রবার রাতে শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিএফডিসিতে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৫৮৩ ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোট দেন। সভাপতি পদে শাকিব খান পেয়েছেন ৩৫৬টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী আহমেদ শরীফ পেয়েছেন ৭১টি ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অমিত হাসান পেয়েছেন ২৪৭ ভোট, অপরদিকে মিশা সওদাগর পেয়েছেন ১৮০ ভোট। সহ-সভাপতি পদে ওমর সানী পেয়েছেন ২৮৮ ও নাদির খান পেয়েছেন ২৯০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত পেয়েছেন ৩৩৭ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডন পেয়েছেন ২৬৭ ভোট। দফতর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীরপেয়েছেন ৩৬০ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শানু শিবা পেয়েছেন ২৭৪ ভোট। কোষাধ্যক্ষ পদে কমল পেয়েছেন ২১৫টি ভোট। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্যপদে সর্বোচ্চ ৪০৭টি পেয়ে ভোট নির্বাচিত হয়েছেন আলীরাজ। প্রথমবারের মতো নির্বাচন করে ববি পেয়েছেন ২৬৬টি ভোট। মৌসুমী পেয়েছেন ৪০৩টি ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ