ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “বেগম খালেদা জিয়া মানুষ নন, ডাইনি।”
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, “যারা আইনের শাসনে বিশ্বাস করে না, তাদের সাথে কোনো সংলাপ বা সমঝোতা হতে পারে না।”
সংগঠনের সভাপতি আবদুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সহদফতর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।