1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে আওয়ামী লীগ নেতা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫
  • ১২৩ Time View

sirajganj mapঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান (৫০) নিহত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চালা শাহবাজপুর গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জেলা বিএনপির ডাকে সিরাজগঞ্জে ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে বুধবার সকাল থেকে হরতাল সমর্থনে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতির হার খুবই কম। বাস টার্মিনাল দূরপাল্লা বা অভ্যন্তরীণ বাস না চললেও সিএনজি চালিত অটোরিকসাসহ হালকা যানবাহন চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। হরতালের কারণে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েনসহ র্যা ব ও পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ