1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০১৫
  • ১২১ Time View

cross fieeসাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এক ব্যক্তি।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৮)। তালা উপজেলার পাটকেলঘাটা থানার নওয়াকাটি গ্রামের বাবর আলী ছেলে তিনি। মঙ্গলবার বিকালে নওয়াকাটি থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশের দাবি, রফিকুল স্থানীয় ডাকাতদলের সর্দার। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ১২টি মামলা রয়েছে।
বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের ওবায়তলা নামক স্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রফিকুল।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে আটকের পর রাতে রফিকুলকে নিয়ে অভিযান চালায় পুলিশ। ওবায়তলা নামক স্থানে অস্ত্র উদ্ধার করতে গেলে রফিকুলের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় রফিকুল। আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রফিকুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় আহত হয়েছেন পাটকেলঘাটা থানার কনস্টেবল আজিবুর রহমান ও কবির হোসেন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।  ঘটনার পর ঘটনাস্থল থেকে ১টি শার্টারগানসহ ২টি অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ