1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

তিব্বতে এবার আত্মাহুতি দিলেন চার সন্তানের জননী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১২
  • ১৪৬ Time View

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় তিব্বতীয় অঞ্চলে চার সন্তানের জননী এক তিব্বতি নারী নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছেন। চীনের বহিষ্কৃত ভিন্নমতাবলম্বী ও মানবাধিকার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

চীন থেকে বহিষ্কৃত তিব্বতীয়দের যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ফ্রি তিব্বত গ্রুপ দাবি করেছে সিচুয়ান প্রদেশের অ্যাবা জেলায় অবস্থিত কিরতি মঠে সম্প্রতি আত্মাহুতির এই ঘটনা ঘটে।

তিব্বতে সাম্প্রতিক সময়ে সংঘটিত চীনবিরোধী প্রতিবাদ আন্দোলনে কিরতি মঠ অগ্রগামী ভূমিকা পালন করে আসছে।

নিজের গায়ে আগুন লাগানোর সময় ওই নারী তিব্বতের স্বাধীনতা এবং বহিষ্কৃত ধর্মীয় নেতা দালাইলামার পক্ষে স্লোগান দেন বলে জানায় সংবাদমাধ্যম।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে চীনের তিব্বত অধ্যুষিত এলাকাগুলোতে চীনা কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে তারা এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।

চীনা শাসনের প্রতিবাদে এবং তিব্বতি সংস্কৃতির ওপর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিব্বতিরা প্রায়ই নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহুতি দেন। ২০১১ সালে কমপক্ষে ২০ জন তিব্বতি নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মাহুতি দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ