1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

কাউন্টি ক্লাবে ফিরলেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫
  • ৯৫ Time View

afredi22নতুন বছরে ইংলিশ কাউন্টি ক্রিকেটে ফিরলেন শাহিদ আফ্রিদি৷ চলতি বছর টি-২০ ব্লাস্ট কম্পিটিশনে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলতে দেখা যাবে পাক অল-রাউন্ডারকে৷ মিডল্যান্ড কাউন্টির পক্ষে সোমবার এ খবর জানানো হয়৷

তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্বে ‘বুম বুম’ খ্যাত আফ্রিদিকে পেতে আগ্রহ দেখায় নর্থহ্যাম্পটনশায়ার৷ শেষ পর্যন্ত ৩৪ বছরের পাক অল-রাউন্ডার সম্মতি দেওয়ায় এদিন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ৷ ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক (৩৪২টি) ছয় মারার রেকর্ড আফ্রিদির দখলে৷ নর্থহ্যাম্পটনশায়ারের কোচ ডেভিড রিপেলে জানান, ‘আফ্রিদি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই৷ আমরা কথা কম বলে ঠিক সময়ে ঠিক কাজটা করতে ভালোবাসি৷ আফ্রিদিকে সই করানো আমাদের মাস্টারস্ট্রোক৷’

কাউন্টি ক্রিকেটে আফ্রিদি নতুন নয়৷ এর আগে লিস্টারশায়ার, ডার্বিশায়ার, কেন্ট ও হ্যাম্পশায়ারের খেলার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন পাক অধিনায়কের৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ