1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সিলেটে দগ্ধ ট্রাকচালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০১৫
  • ১০৬ Time View

arjentপেট্রলবোমায় দগ্ধ সিলেটের ট্রাকচালক বকুল দেবনাথ (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বকুল দেবনাথ সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার এলাকার রতন মনিনাথের ছেলে।

জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে গত ২৩ জানুয়ারি রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাকের সড়কে চলন্ত ট্রাকে অজ্ঞাত ব্যক্তিরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে দগ্ধ হন চালক বকুল দেবনাথ।

পরে তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বকুল দেবনাথের মুখ, হাত ও বুকসহ শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ