1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

হেলিকপ্টার থেকে নাশকতাবিরোধী লিফলেট বিতরণ করবে র‌্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ৮৬ Time View

benojir rর‌্যাব হেলিকপ্টার থেকে নাশকতামূলক কর্মকাণ্ড বিরোধী লিফলেট বিতরণ করবে। যারা সন্ত্রাস করছে, খুন করছে, নাশকতা করছে তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার জন্য এ লিফলেট বিতরণ করা হবে।

সোমবার বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলিস্তানে নাশকতাকারীকে ধরিয়ে দেওয়া ব্যক্তিদের পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ এসব কথা বলেন।

এর আগে তিনি গুলিস্তান এলাকায় বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করেন। বাসে নাশকতামূলক কর্মকাণ্ড বিরোধী বড় বড় পোস্টার লাগিয়ে দেন।

লিফলেটে মা কাঁপছে, জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও, বাংলাদেশ ইত্যাদি স্লোগান লেখা ছিল।

র‌্যাবের ডিজি আরো বলেন, শান্তির জন্য লিফলেট বিতরণ শেষ হলে, শান্তিপ্রিয় জনগণ হরতাল-অবরোধের নামে নাশকতাকারীদের রুখে দেবে। ইতিপূর্বে এ দেশের জনগণ বাংলা ভাইয়ের মতো নাশকতাকারীদেরও রুখে দিয়েছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দু/একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।  সেটিও দু/একদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ