1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

নাশকতাকারীদের ধরতে এবার ডিএমপির পুরস্কার ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ৮৪ Time View

dmp assaনাশকতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ ঘোষণা দেন। এর আগে ২১ জানুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সরকারের পক্ষ থেকে জানান, হরতাল-অবরোধের মধ্যে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এরপর ২৪ জানুয়ারি র‌্যাবের পক্ষ থেকেও নাশকতাকারীদের তথ্যের জন্য ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আট ধরনের পুরস্কারের ঘোষণা দেয়া হয়। সঙবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া বলেন, হরতাল-অবরোধের নামে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করা সন্ত্রাসী কার্যকলাপ। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি ঘোষণা দেন, ঢাকা মহানগর এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরকালে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে একলাখ টাকা, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপকালে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে ৫০ হাজার টাকা এবং এসব বিস্ফোরক মজুদের তথ্য দিয়ে অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে ডিএমপি। তিনি দাবি করেন, ৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঢাকা মহানগরে ১২টি গাড়ি ভাঙচুর, ১২০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ৩৬ পুলিশ সদস্য ও দুই আনসার সদস্যসহ ৮৩ জন আহত বা দগ্ধ হয়েছেন। মারা গেছেন পাঁচজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ