1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অফশোর ব্যাংকিং সহজ করল বাংলাদেশ ব্যাংক, কমবে খরচ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে : ডা. জাহিদ হোসেন সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন সেতু কর্তৃপক্ষের কার্যক্রমে গতি ও সক্ষমতা বাড়াতে হবে : সড়ক পরিবহন মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ

খেলনার বদলে জীবন্ত পশু চায় আমিরাতের শিশুরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

poshuসংযুক্ত আরব আমিরাতের শিশুদের কাপড়-তুলায় তৈরি খেলনার বাঘ সিংহে আর মন ভরছে না। তারা সত্যিকারের জীব জন্তু চাইছে।

বহু বাড়িতে পোষা প্রাণী হিসাবে ছোট গিরগিটি, সাপ থেকে শুরু করে কুমির, অজগর এমনকি সিংহ পর্যন্ত রাখা হচ্ছে।

বন্য পশু সংরক্ষণের সাথে জড়িত লোকজন এই প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন।

একজন বিশেষজ্ঞ বলছেন মূলত বাচ্চাদের চাপাচাপিতে অনেক পরিবার এই কাজে লিপ্ত হচ্ছে।

আন্তর্জাতিক পশুকল্যাণ তহবিল আইএফডব্লিউ-এর কর্মকর্তা ড. এল সায়েদ মোহামেদ গালফ নিউজকে বলছেন, প্রধান সমস্যা হচ্ছে বহু শিশু দোকানের খেলনার বদলে রক্তমাংসের জীবজন্তুর সাথে খেলতে চাইছে। “প্রধানত শিশুরাই এই চাহিদা তৈরি করছে।”

ড. মোহামেদ বলেন, ইউএইতে কাজ করার সময় তিনি যত শিশু-কিশোরের সাথে কথা বলেছেন, তদের প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো বন্য জন্তু রয়েছে। এগুলোর মধ্যে অজগর, এমনকি সিংহও রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে আরব আমিরাতের সরকার এই প্রবণতা সামাল দেওয়ার চেষ্টা করছে।

নজরদারির ফলে সেদেশে ২০১০ সালে যেখানে সিংহ আমদানির সংখ্যা ছিল ১১৪টি, ২০১২ সালে তা নেমে দাঁড়ায় পাঁচটিতে।

শারজার সরকার নভেম্বর মাসে এ ধরণের বন্য জন্তু ঘরে রাখা নিষিদ্ধ করে একমাসের মধ্যে সেসব কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়।

যেসব জন্তু জমা পড়েছে, তার মধ্যে অনেক বাঘ, লেপার্ড, কুমিরও ছিল।– বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ