1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় সার্জেন্টের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

policeচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পুলিশ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে এক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

রোববার রাত ৩টার দিকে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সার্জেন্ট কবির হোসেন (৪২) ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন বলে হাইওয়ে পুলিশের বারআউলিয়া ফাঁড়ির সার্জেন্ট আশিকুর রহমান জানান।

তিনি জানান, রাতে ভ্যান নিয়ে টহলে বেরিয়েছিলেন কবির।  ফাঁড়ি থেকে বেরিয়ে কিছুদূর যাওয়ার পর পুলিশ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানের সঙ্গে তাদের গাড়িটি ধাক্কা খায়। এ সময় চালকের বাঁ দিকের আসনে বসা কবির হোসেন মারাত্মক আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ