1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

শাহবাগে বাস উল্টে নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ৮৯ Time View

road accident2রাজধানীর শাহবাগে রোববার রাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রাত সাড়ে ৯টায় শাহবাগের রমনা পার্কের পশ্চিম পাশের ‘অস্তাচল’ গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোশারফ হোসেন বিল্টু (৩৫) ও মো. আসাদ (৪৫)। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আসলাম (৩৫), ইসরাফিল (৫০), আসলাম মিয়া (৪৫), রিজন (২৬), অলিউল্লাহ (৩৫), পারভেজ (২০), শফিকুল ইসলাম (২৮) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান (২৪)। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাস রাত সাড়ে ৯টায় অপর একটি বাসকে ওভারটেক করার সময় রমনা পার্কের পশ্চিম পাশে অস্তাচল গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গেলে উল্টে যায়। এতে বাসে থাকা বেশির ভাগ যাত্রী আহত হন। তাদের মধ্যে হাসপাতালের চিকিৎসক মোশারফ হোসেন বিল্টু ও মো. আসাদকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ