1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

কথা বলছেন না খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

khaleda25ছোট ছেলের মৃত্যুর খবর পাওয়ার ২৪ ঘণ্টা পরও বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নেত্রী খালেদা জিয়া শোকে এখনো নির্বাক।

দল, জোট এবং পরিবারের লোকজন সমবেদনা জানাতে গুলশানে তার অফিসে আসছেন।

কিন্তু বেগম জিয়ার ঘনিষ্ঠ একজন সহকারী শিমুল বিশ্বাস বিবিসিকে জানিয়েছেন, কারো সাথেই কথা বলছেন না তিনি।

ঘনিষ্ঠ পারিবারিক সদস্যরা ছাড়া কারো সাথে তিনি দেখাও করছেন না।

“প্রিয় সন্তানের মৃত্যুতে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছেন তিনি। এর মধ্যে বাসে আগুন দেওয়ার মামলায় তাকে আসামী করা হয়েছে। বুঝতেই পারছেন তার মনের অবস্থা।”

শিমুল বিশ্বাস জানান, পরিবারের ইচ্ছা আরাফাত রহমান কোকোকে মঙ্গলবার দেশে এনে জানাজার পর ঢাকার দাফন করার। প্রয়াত মি রহমানের ছোট মামা শামিম ইস্কান্দার এজন্য মালয়েশিয়া রওয়ানা হয়েছেন।

মরদেহ দেশে আনার ব্যাপারে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা –এ প্রশ্নে মি বিশ্বাস বলেন, এ ব্যাপারে সরকারকে জানানোর প্রয়োজন কেন হবে।

গতকাল (শনিবার) সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেন, মি আরাফাতের মরদেহ আনার ব্যাপারে সরকারের নীতিগত কোনো আপত্তি নেই।

তবে তিনি বলেন, এ নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে সরকার সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ