1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মেডিকেলে ভর্তিতে পাস নম্বর কমানোর দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ৯৮ Time View

medicalমেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার পাশ নম্বর কমানোর দাবি জানিয়েছে এমবিবিএস ও বিডিএস ভর্তি বঞ্চিত শিক্ষার্থী।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

এমবিবিএস ও বিডিএস ভর্তি বঞ্চিত শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক মো. লুৎফর রহমান জানান, মেডিকেল ভর্তি পরীক্ষায় নতুন কারিকুলাম অনুসরণ করায় এবার আমাদের পরীক্ষা ভালো হয়নি। তাছাড়া এক ঘণ্টার পরীক্ষা দিয়ে মেধা যাচাই হতে পারে না।

তিনি বলেন, যারা এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ ৮ পেয়েছে তাদের অনেকেই বিদেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পাচ্ছে। তাহলে আমরা কেন জিপিএ ১০ পেয়েও দেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবো না?

হাবীবুর রহমান রুবেল বলেন, যাদের আর্থিক সামর্থ আছে তাদের অনেকেই বিদেশের মেডিকেল কলেজে ভর্তি হয়ে গেছে। কিন্তু আমার জিপিএ ১০ থাকা স্বত্ত্বেও দেশে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছি না। তথচ প্রাইভেট মেডিকেল কলেজে ৬০ শতাংশ সিট খালি রয়েছে।

তাই ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় পাশ নম্বর কমিয়ে মেডিকেল কলেজের ক্ষেত্রে ২০ নম্বর এবং ডেন্টাল কলেজের ক্ষেত্রে ১০ নম্বর করার মাধ্যমে তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়ার দাবিও জানান তিনি।

মানববন্ধনে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ