1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

৭ দিনের মধ্যে দায়রা জজ নিয়োগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ৯০ Time View

sk sinhaআগামী সাত দিনের মধ্যেই ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নতুন বিচারক নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহসিন মিয়ার তাৎক্ষণিক এক অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাশে অনুষ্ঠিত সরস্বতী পূজা পরিদর্শনের জন্য হঠাৎ করেই উপস্থিত হন প্রধান বিচারপতি বেলা ১১টার দিকে  এ আদালত চত্বর ত্যাগ করেন।

এসময় তিনি বার সমিতির নেতাদের বলেন, শিগগির তিনি এ আদালত পরিদর্শনে আসবেন এবং বার সমিতির নেতাদের সঙ্গে মিলিত হবেন। তবে তাৎক্ষণিক কোনো সমস্যা থাকেল তাকে জানানোর কথা বলেন তিনি।

এসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড্যেভাকেট মোহসিন মিয়া প্রধান বিচারপতিকে জানান, বেশ কিছুদিন ধরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে কোনো বিচারক নেই। ফলে বিচারপ্রার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে এবং মামলার কাযত্রুম ব্যাঘাত ঘটছে। এসময় প্রধান বিচারপতি আগামী সাতদিনের মধ্যে নতুন একজন মহানগর দায়রা জজ নিয়োগ দেয়ার প্রতিশ্রতি দেন।

এসময় মোহসিন মিয়া আদালতগুলো যাতে শুনানি শেষে উন্মুক্ত আদালতে আদেশ দেন তার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে প্রার্থনা জানান। প্রধান বিচারপতি সে পরিপ্রেক্ষিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আইনজীবী সমিতির সভাপতিকে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ