1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা শহীদ মুক্তিযোদ্ধার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবে সরকার সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে : সংসদে রুমিন ফারহানা মাদক বিরোধে সহিংসতার বিস্ফোরণ, আহত ৬ পুলিশ বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার ‘শুধু রাজধানী নয়, সারাদেশে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার’ নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন

টেকনাফে ১১ হাজার ইয়াবাসহ আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ৭৫ Time View

eyaba23কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১১ হাজার ১৯২ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ ও বিজিবি।

৪২ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ বিওপি চৌকির নায়েক সেলিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া বরফকল এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, এছাড়া রোববার ভোররাতে বিজিবি সদস্যরা হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯২ পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার সিরাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে (২৭) আটক করে।
এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে পুলিশের একটি দল টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ একই এলাকার আবুল হাশেমের ছেলে শহিদুল ইসলামকে (২৩) আটক করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ