1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অফশোর ব্যাংকিং সহজ করল বাংলাদেশ ব্যাংক, কমবে খরচ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে : ডা. জাহিদ হোসেন

মিশেলকে একশ’ বেনারসি শাড়ি উপহার দেবেন মোদি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৪ Time View

mishel obamaভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভারত সফরকালে ফার্স্ট লেডি মিশেল ওবামাকে একশ’টি বেনারসি শাড়ি ও রেশমী পোশাকের সরঞ্জাম উপহার দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, মিশেল ওবামাকে কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানে নকশা করা (জ্যাকার্ড) রেশমী পোশাক পরতে দেখা গেছে।

তাই মিশেলের বিখ্যাত আর নামি-দামি সিল্ক পোশাক পছন্দের বিষয়টি বিবেচনায় নিয়ে ধারণা করা হচ্ছে এবার ভারত এসে হয়তো তিনি নয় গজী শাড়িও পছন্দ করতে পারেন।

বেনারসি শাড়ির জন্য বিখ্যাত বেনারস বর্তমানে মোদির নির্বাচনী এলাকা, খবর মতে বেনারসে প্রধানমন্ত্রীর দফতর মিশেল ওবামার জন্য ১০০টি সেরা মানের বেনারসি শাড়ি চেয়েছে। জানা গেছে, মিশের ওবামার জন্য উৎকৃষ্টমানের সিল্ক শাড়ি ও বেনারসি পোশাকের সরঞ্জাম আনা হবে।

জানা গেছে, বেনারসের সিল্ক ব্যবসায়ীদের সমিতি বারানসি বস্ত্র উদ্যোগ সংঘকে উৎকৃষ্টমানের সিল্ক উপহার সংগ্রহের দায়িত্ব দেয়া হয়েছে। তারাই উৎকৃষ্টমানের সিল্ক বাছাই করে মোদির উপহার প্যাক করবেন।

বারানসির তাঁতি সম্প্রদায় মার্কিন ফার্স্ট লেডিকে উৎকৃষ্টমানের ‘কিংখাব’ কাপড় উপহার দিতে চান। তারা মনে করেন, মার্কিন ফার্স্ট লেডি তাদের উপহার নিতে রাজি হলে এটি হবে গৌরবোজ্জ্বল ঐতিহ্যবাহী তাঁত শিল্পের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘ব্র্যান্ড’ গড়ার এক বিরাট সুযোগ।

কিংখাব হলো সিল্ক ও স্বর্ণের সুতোয় বোনা অত্যন্ত দামি জরির কাজ করা ও ফুল কাটা রেশমি কাপড়। আগে এটি পুরোটাই বোনা হতো রৌপ্য ও স্বর্ণের সুতোয়। ১৭শ’, ১৮শ’ ও ১৯শ’ শতাব্দীতে অনেক কিংখাবে মূল্যবান রত্ন পাথর বসানো হতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ