1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১৩৫ Time View

selim mশিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং এ কে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর দনিয়ায় অবস্থিত এ, কে, স্কুল অ্যান্ড কলেজ থেকে পুলিশ তাকে আটক করে শ্যামপুর থানায় নিয়ে যায়। এ সময় স্কুলের সব ক্লাস স্থগিত হয়ে যায়।

আটকের আগে দাঙ্গা ও সাদা পোশাকধারী পুলিশ স্কুল অ্যান্ড কলেজটিকে ঘিরে ফেলে। আটকের সময় শ্যামপুর থানার একজন ও র্যা ব -১০ এর একজন কর্মকর্তা তার কক্ষে প্রবেশ করে। এরপর আটকের বিষয়টি ওই অধ্যক্ষকে জানান।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আটকের বিষয়টি জানতে চাইলে কর্মকর্তারা উপরের নির্দেশের কথা উল্লেখ করেন। এসময় সহকর্মী শিক্ষকরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে চাইলে অনুমতি দেয়া হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ