1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

কৃষিপণ্যবাহী যানবাহন অবরোধের আওতামুক্ত রাখার দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

shobjiকৃষকদের বাঁচাতে কৃষিপণ্যবাহী যানবাহন হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানিয়েছে গ্রামীণ জীবনযাত্রা স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল)।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।

সিএসআরএল এর সাধারণ সম্পাদক শার্মিন নিলোর্মি বলেন, মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচলে হিংসাত্মক বাধা দেয়ায় স্থানীয় পর্যায়ে বাজারগুলোতে কৃষিপণ্যের চাহিদা কমে গেছে। ফলে ক্ষুদ্র উৎপাদকরা উৎপাদন মূল্যের চাইতে কম মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, একদিকে মহাসড়কে পণ্যবাহী যানবাহনে আগুন দেয়ার মতো হিংসাত্মক ঘটনা প্রতিদিন ঘটছে, অন্যদিকে সরকার সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে জনগণের যান ও মালের যথাযথ নিরাপত্তা দিতে পারছে না। কৃষিপণ্যবাহী যানবাহন চলাচলে এখনো কোনো বিশেষ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়নি।

এমন পরিস্থিতি থেকে কৃষকদের বাঁচাতে সরকারের নিরাপত্তা জোরদারের পাশাপাশি কৃষিপণ্যবাহী যানবাহনকে হরতালের আওতামুক্ত রাখতে আন্দোলনকারীদের প্রতি জোর দাবি জানান তিনি।

সংদস সদস্য শিরিন আক্তার বলেন, পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। দেশ থেকে আজ মানবতাবোধ বিদায় নিয়েছে। রাজনীতির আগুনে পুড়া মানুষে বার্ন ইউনিটে আর কোনো জায়গা খালি নেই।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের দ্বারা আপনি জনবিচ্ছিন্ন। এসব নৈরাজ্যকর পথ ছেড়ে গণতন্ত্রের পথে আসুন। দেশের শান্তি এবং সংকটের সমাধান চাইলে আপনার মানুষ পোড়ানো কর্মসূচি প্রত্যাহার করুন।

নইলে দেশ ও দেশের কৃষক বাঁচাতে আপনার (খালেদা জিয়া) বিরুদ্ধে আমরা মাঠে নামতে বাধ্য হবো বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি ড. সি এস করিম, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, মানবাধিকার কর্মী এ বি এম আনিসুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ