1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিশ্বনাথে জামায়াত-বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ৮০ Time View
bus fire17সিলেটের বিশ্বনাথে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে জামায়াত-বিএনপির ৪৪ নেতাকর্মীকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মামলাটি দায়ের করেন।
মামলায় উপজেলা শিবির সভাপতি জহির উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের পর শিবির সভাপতি জহিরসহ ৩ জনকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতার হওয়া অপর ২ জন হলেন- বিশ্বনাথ সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইউপি সদস্য আব্দুস সোবহান এবং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য মিছিরুল ইসলাম মিছির।
বিশ্বনাথ থানার অফিসার্স ইন্চার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন, এ মামালায় ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় বিশ্বনাথ উপজেলার শাহপুর এলাকায় ছাতকগামী (সিলেট-ট, ০২-০০৯২) খালি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছোঁড়ে। এসময় পেট্রোলবোমার আগুনে দগ্ধ হন ট্রাক চালক হাসান (২৮) ও তার ছোট ভাই গাড়ির হেলপার আল-আমিন (২০)। অগ্নিদগ্ধ দুই ভাই সিলেট ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ