1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অফশোর ব্যাংকিং সহজ করল বাংলাদেশ ব্যাংক, কমবে খরচ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে : ডা. জাহিদ হোসেন

‘নেতানিয়াহু আমাদের মুখে থাপ্পড় দিয়েছেন; মূল্য দিতে হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১১৫ Time View

netaniyahoইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রশাসনের মুখে থাপ্পড় দিয়েছেন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ইসরাইলের হারেৎজ পত্রিকাকে বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সমন্বয় ছাড়া আমেরিকা সফরের জন্য কংগ্রেসের আমন্ত্রণ গ্রহণ করে নেতানিয়াহু এই থাপ্পড় দিয়েছেন।

মার্কিন এ কর্মকর্তা আরো বলেন, “কিছু জিনিস আছে যা করতে হয় না। কিন্তু তিনি আমাদের মুখে প্রকাশ্যে চড় মেরেছেন। নেতানিয়াহুর মনে রাখা দরকার যে, প্রেসিডেন্ট ওবামা এখনো দেড় বছর ক্ষমতায় থাকবেন এবং নেতানিয়াহুকে এর মূল্য দিতে হবে।”

গত মঙ্গলবার স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে ওবামা বলেছেন, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য কংগ্রেসে বিল আনলে তাতে তিনি ভেটো দেবেন। এরপরই প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমেরিকা সফর এবং কংগ্রেসে ইরানের পরমাণু কর্মসূচির হুমকি নিয়ে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানান। এতে অসন্তুষ্ট হয়ে হোয়াইট হাউজ গত বুধবার ঘোষণা করেছে- নেতানিয়াহু আমেরিকা সফরে গেলে তাকে রাষ্ট্রীয় প্রটোকল দেয়া হবে না। এরপর শুক্রবার হোয়াইট হাউজের এ কর্মকর্তা চড় মারার কথা বললেন। এর মাধ্যমে পরিষ্কার হলো যে, আমেরিকা ও ইসরাইলের সম্পর্কে এ মুহূর্তে মারাত্মক অবনতি ঘটেছে। সূত্র: আইআরআইবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ