1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

পাউরুটির ভেতর বিস্ফোরক!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

24untitled-18_114054অভিনব পন্থায় পাউরুটির মধ্যে লুকিয়ে বহন করে নিয়ে আসা ৪শ’ গ্রাম বিস্ফোরক দ্রব্যসহ ২ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় বাসযোগে ঢাকা থেকে এসে শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের সামনে নামার পর তাদের হাতে থাকা একটি পাউরুটির ভেতরে লুকিয়ে রাখা ২টি পলিথিনে মোড়ানো অবস্থায় বিস্ফোরকসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের নাম সৈয়দ মো. আবদুল হাইউন (২৩) এবং আবু সাঈদ (২০)।

 

উদ্ধার করা বিস্ফোরকগুলোর মধ্যে একটি পলিথিনে গানপাউডার এবং অপর পলিথিনে সালফার ছিল বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ মণ্ডল।
গোয়েন্দা পুলিশের এসআই মাজহারুল বলেন, তাদের একজনের হাতে থাকা পাউরুটির মধ্যখানে চারা কোনা করে কাটা দেখা যায়। কাটা ওই অংশের ভেতরে পলিথিনে মোড়ানো ২টি পুঁটলি পাওয়া যায়। এরপর তাদের আটক করে ডিবি কার্যালয়ে এনে পুঁটলিগুলো খোলা হয়। এর একটিতে গানপাউডার এবং অপরটিতে সালফার পাওয়া যায়।
ওসি মামুনুর রশীদ মণ্ডল বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা স্থানীয় এক ছাত্রদল নেতার কাছে বিস্ফোরক দ্রব্যগুলো সরবরাহ করতে এসেছিল। তবে তদন্তের স্বার্থে ওই ছাত্রদল নেতার নাম প্রকাশ করেননি ওসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ