1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অফশোর ব্যাংকিং সহজ করল বাংলাদেশ ব্যাংক, কমবে খরচ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে : ডা. জাহিদ হোসেন

রেডিওতে মনের কথা জানাবেন মোদি-ওবামা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১২৬ Time View

modi obamaভারতের প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্টের সফর স্মরণীয় করে রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ওবামা যৌথ রেডিও ভাষণ দিবেন। ২৭ জানুয়ারি এই যৌথ রেডিও ভাষণ সম্প্রচারিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহে নয়া দিল্লিতে তিন দিনের সফরকালে অনুষ্ঠানটিতে যোগ দেবেন।

বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী টুইট করে তার এই ‘মন কি বাত’ (মনের কথা) অনুষ্ঠানের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে ওয়াশিংটন পোস্টে উপ-সম্পাদকীয় লিখেছিলেন। সেই প্রথমবার কোনও ভারতীয় নেতার সঙ্গে কলম ধরেছিলেন কোনও মার্কিন প্রেসিডেন্ট।

আগামী ২৫ জানুয়ারি ভারতে আসছেন ওবামা। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনের প্যারেডে তিনিই প্রধান অতিথি। সূচি অনুযায়ী ঘণ্টা দুয়েক তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

২৭ জানুয়ারি সিরি ফোর্ট অডিটোরিয়াম থেকে ভারত ও আমেরিকার উদ্দেশে ভাষণ দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের। দেশে ফিরে যাবার আগে তাজমহল দর্শন করবেন তিনি ।

ওবামার সঙ্গে আসবেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও দুই কন্যা সাশা ও মালিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ