1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

মিরপুরে বাসচাপায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

road accident2রাজধানীর মিরপুরে পূরবী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় নার্গিস আক্তার (১৯) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তিনি কালশীর লালমাটিয়া এলাকায় থাকতেন। পূরবী মার্কেটে কেজি গার্মেন্টে চাকরি করতেন নার্গিস।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নার্গিসের সহকর্মীরা জানান, ভোরে গার্মেন্টে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় একটি বাস নার্গিসকে ধাক্কায় দিলে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ-ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজের ক্যম্প পরিদর্শক মোজাম্মেল হক নার্গিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ