1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিস্ফোরণে আহত ছাত্রদল নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১২৬ Time View

bappiiরাজধানীর লালবাগে বিস্ফোরণে আহত নিউমার্কেট থানা ছাত্রদলের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওরফে বাপ্পী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে পুরান ঢাকার লালবাগের একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাপ্পীর ডান হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণে তার ভাগনি হ্যাপি আক্তার (১২) ও ভাগনে লিপন (৬) জখম হয়েছে। ঘটনার পর আহত অবস্থায় এই তিনজনকে পুলিশের পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

গতকাল চিকিৎসকেরা জানান, বিস্ফোরণে বাপ্পীর ডান চোখ ক্ষতিগ্রস্ত ও বাঁ হাত ঝলসে গেছে। হ্যাপির মুখমণ্ডল, হাত এবং লিপনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুখমণ্ডল, হাত ও পা ঝলসে গেছে। বাপ্পীর ১৭ শতাংশ, হ্যাপির ১৯ ও লিপনের শরীর ১০ শতাংশ পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ