1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

প্রতিটি ঘটনার জন্য খালেদা দায়ী: কামরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

kamrul29প্রতিটি ঘটনার জন্য বিএনপি জামায়াতের শীর্ষ নেতা খালেদা জিয়াই দায়ী বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, “লন্ডন থেকে আইএস জঙ্গি কানেকশনের নির্দেশে হরতাল-অবরোধের নামে বর্বরতা চলছে। এ বর্বরতা দমনে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। মানুষ হত্যা করে দাবি আদায়ের যে সংস্কৃতি চালু করার চেষ্টা হচ্ছে আমরা তা করতে দেব না।”

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল-অবরোধের প্রতিবাদে সমাবেশে তিনি এ দাবি করেন।

গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান তামাশা করতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়েছিলেন এমন দাবি করে সরকারের এই মন্ত্রী। তিনি বলেন, “এভাবে যারা তামাশা করতে বার্ন ইউনিটে যাবেন তাদের শায়েস্তা করতে হবে।”

খাদ্যমন্ত্রী বলেন, “রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা সংলাপের মাধ্যমে আলোচনা সমাধান হতে পারে। কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতে পারে না।”

তিনি বলেন, “পত্রপত্রিকা ও পুলিশের তদন্ত অনুযায়ী ছাত্রদলের সন্ত্রাসী কর্মী মৎস্য ভবনের সামনে পুলিশ ভ্যানে বোমা মেরেছে। সে গতকাল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। তার জন্য ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছেন। সন্ত্রাসীদের বিচার বাধাগ্রস্ত করতে এ ধরনের অবৈধ হরতাল মেনে নেয়া যায় না।” এদের বিরুদ্ধ পাড়া মহল্লায় কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কামরুল।

সংগঠনের চেয়ারম্যান আবদুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওলাদ হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ