1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

পাসের হারে এগিয়ে ঢাকা, তলানিতে বরিশাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডের পাসের হার ৬১.৮০ শতাংশ। আর পাসের হারে পিছিয়ে রয়েছে বরিশাল বোর্ড। বোর্ডটিতে পাসের হার ৪৪.৮৪ শতাংশ।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার পর শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এবার ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এই ৯ টি বোর্ডে ৩৫ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী। পাসের হার ৬১.০৭ শতাংশ। এই শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৮৮৯ জন। পাসের হার ৪৯.৪৩ শতাংশ। এ বোর্ডে ৮৮৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

এ বছর ঢাকা বোর্ডের পাসের হার ৬১.৮০ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ, কুমিল্লা বোর্ড পাসের হার ৪৮.০৪ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.০৭ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৫০.৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৪৯.৪৩ শতাংশ।

এর আগে ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ