1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বরিশালে বাসে পেট্রলবোমা, দগ্ধ ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ১১৩ Time View

bus fire6বরিশাল-পটুয়াখালী সড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় এক নারীসহ পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত ১টার দিকে বরিশাল-ঝালকাঠী সীমান্ত এলাকা খয়রাবাদ সেতুর ঢালে তূর্য ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে বাস যাত্রী রেশমা বেগম (৩০) ও পটুয়াখালী কলাপাড়ার বাসিন্দা হাফিজুর রহমানসহ (২৯) তিনজনকে উদ্ধার করে বরিশাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের পরিচয়য় নিশ্চিত হওয়া যায়নি।

বরিশাল কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম কবির যাত্রীদের বরাত দিয়ে জানান, আব্দুল্লাহ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮১৮) বাসটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকার সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার উদ্দেশে যাত্রা শুরু করে। পথে দপদপিয়ায় আসার পর সড়কের দুই পাশ থেকে বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করতে থাকে দুর্বৃত্তরা। এতে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। এ সময় ওই পাঁচ যাত্রী দগ্ধ হন।

এদিকে বরিশাল-ঢাকা রুটের বিলাশ বহুল লঞ্চ এমভি সুন্দরবন-৭ ও এমভি পারাবত-১০’এর ৩টি কেবিনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বরিশাল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঘাট ছাড়ার পর এই ঘটনা ঘটে। পরে লঞ্চের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ