1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

‘বন্দুকযুদ্ধে’ নিহত কাউন্সিলরের দাফন, নড়াইলে হরতালের ডাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫
  • ১১৭ Time View

imrul kঢাকার মতিঝিলে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত জামায়াত কর্মী ও নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইমরুল কায়েসের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে মঙ্গলবার সকালে।

নড়াইল পৌরসভার ডুমুরতলা পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত ইমরুল কায়েস ওই গ্রামের মো. আনোয়ার হোসেন মোল্যার ছেলে।রাত্রি নামে চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে তার।

এদিকে জামায়াত কর্মী ও নড়াইল পৌরসভার কাউন্সিলর ইমরুল কায়েসকে পুলিশ পরিকল্পিতভাবে হত্যা করেছে এ অভিযোগ এনে হত্যাকারিদের বিচারের দাবিতে নড়াইল জেলা জামায়াত বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।

মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের বিষয়টি জানানো হয়।

জামায়াত কর্মী ও নড়াইল পৌরসভার কাউন্সিলর মো. ইমরুল কায়েস গত ১৮ জানুয়ারি গভীর রাতে ঢাকার মতিঝিল এজিবি কলোনীর কাঁচাবাজার এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। তার বিরুদ্ধে পুলিশের করা আটটি মামলা রয়েছে বলে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মতিয়ার রহমান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ