1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক বিরোধে সহিংসতার বিস্ফোরণ, আহত ৬ পুলিশ বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার ‘শুধু রাজধানী নয়, সারাদেশে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার’ নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী পূর্বের মত রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন! মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিল ইরান

মেসির হ্যাটট্রিকে উড়ে গেল লা করুনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ৯৬ Time View

messi26লা করুনার ঘরের মাঠে গিয়ে তাদেরকে ধুলিসাৎ করে দিল স্পেনের অন্যতম প্রধান শক্তি বার্সেলোনা৷ সৌজন্যে, লিওনেল মেসির অনবদ্য ফর্ম৷ এলএম টেনের হ্যাটট্রিকে লা করুনাকে ৪-০ হারাল বার্সা৷ মেসি ব্যালন ডি’অরের অনুষ্ঠানে এসে বলেছিলেন,‘ আগামী বছর আমি কোথায় থাকব আমি জানি না৷’ তবে তিনি বার্সায় থাক বা চেলসিতেই যাক, তিনি গোলের মধ্যেই থাকবেন তা হলফ করে বলা যায়৷

রোববার যে ফুটবল মেসি উপহার দিলেন, তা এককথায় অসাধারণ৷ প্রথমার্ধের ১০ মিনিটেই লুইস এনরিকের দলকে এগিয়ে দেন তিনি৷ ইভান র্যাকিটিকের বাড়ানো পাসে ১৫ গজ দূর থেকে মেসির পা থেকে ধেয়ে আসা মিসাইল বিপক্ষের জাল ফুঁড়ে দেয়৷ এরপর ৩৩ মিনিটে ফের ‘মেসি ম্যাজিক’৷ লুইস সুয়ারেজের পায়ে বল লেগে লাফিয়ে ওঠে৷ লাফানো বল পায়ে নিয়ে ডিফেন্ডারকে ড্রিবল করে এনরিকের দলের দু’নম্বর গোলটা করে দেন তিনি৷ প্রথমার্ধে দু’গোলে এগিয়েই মাঠ ছাড়ে মেসিরা৷ ম্যাচের দ্বিতীয়ার্ধেও মেসির পায়ের ঝলক অব্যহত৷ আবারও সেই র্যাকিটিক৷ তার বাড়ানো পাসে ম্যাচের ৬২ মিনিটে নতুন বছরের প্রথম ও বার্সার হয়ে ৩০ তম হ্যাটট্রিক করে ফেললেন আর্জেন্তাইন যাদুকর৷

বলাই বাহুল্য, যে ম্যাচে মেসি এই ফর্মে থাকে সে ম্যাচে বিপক্ষের ফুটবলাররা দর্শকের ভূমিকাতেই থাকেন৷ লা করুনার অবস্থা আরও করুন করে তুললেন সে দলেরই ডিফেন্ডার সিনেই৷ অ্যালভেসের বাড়ানো ক্রসে ব্যক হিল করতে গিয়ে ৮৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন সিনেই৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ