1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ সংস্কারে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিকদের সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ভারতীয় হাইকমিশনার বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ হরমুজ প্রণালি নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই : বাণিজ্যমন্ত্রী চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা তরুণ পেশাজীবীরাই দেশের ভবিষ্যৎ বিনির্মাণের প্রধান শক্তি : তথ্যমন্ত্রী

রাবিতে বিশ্ববিদ্যালয়গুলোর ৪টি বিভাগের প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১২০ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমসের প্রথমদিনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার ফুটবল, ভলিবল, বাস্কেটবল ও এথলেটিক্সের খেলাগুলি অনুষ্ঠিত হয়।

ফুটবলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনুপস্থিত থাকায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।

এ ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বনাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খেলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনুপস্থিত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজয়ী ঘোষিত হয়।

ভলিবলে (পুরুষ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বনাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বনাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের খেলায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অনুপস্থিত থাকায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিজয়ী ঘোষিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।

বাস্কেটবলে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় অনুপস্থিত থাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়াকওভার পায়।

এথলেটিক্সে (পুরুষ) ১৫০০ মিটার দৌড়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও খুলনা বিশ্ববিদ্যালয় তৃতীয় হয়।

১১০ মিটার হার্ডলসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম, রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।

লং জাম্পে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম ও দ্বিতীয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৃতীয় হয়।

শর্টপুটে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম ও দ্বিতীয়, খুলনা বিশ্ববিদ্যালয় তৃতীয় হয়।

হ্যামার থ্রোতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম ও দ্বিতীয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

এথলেটিক্সে (নারী) লং জাম্পে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথম, রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।

শর্টপুটে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।

২০০ মিটার স্প্রিন্টে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রথম, রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ