1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

পোল্ট্রি শিল্পে ক্ষতি ২৫৬ কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১১৪ Time View

poltriবিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালে রাজনৈতিক অস্থিরতায় গত ১৪ দিনে দেশের পোল্ট্রি শিল্পের প্রায় ২৫৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) আহবায়ক মসিউর রহমান রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘চলমান রাজনৈতিক অস্থিরতায় পোল্ট্রি শিল্প সংকট’ শীর্ষক মিট দ্য প্রেসে এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে মসিউর রহমান বলেন, বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালের নামে এই ধরনের কর্মসূচি চলতে থাকলে এই ক্ষতির পরিমাণ আরো বাড়বে। এর সঙ্গে যানবাহন এবং আনুষঙ্গিক ক্ষতিসহ গত ১৪ দিনে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫শ’ থেকে ৬শ’ কোটি টাকা।

সভায় উপস্থিত ছিলেন- ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি ফজলে রাব্বি খান, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ড. এম এম খান প্রমুখ।

মসিউর রহমান বলেন, পোল্ট্রি শিল্প অন্যান্য শিল্প থেকে আলাদা। চাইলেই উৎপাদন বন্ধ রাখা যায় না। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি ডিম এবং এক হাজার ৭০০ মেট্রিক টন মুরগির মাংস উৎপাদন হয়।

তিনি বলেন, প্রতি সপ্তাহে একদিন বয়সী বাচ্চা উৎপাদিত হয়, প্রায় এক কোটি ১০ লাখ। কিন্তু অবরোধ-হরতালে এসব মুরগির ডিম, বাচ্চা ও মাংস সরবরাহ করা যাচ্ছে না। ফলে, ভয়াবহ আর্থিক ক্ষতিতে পড়েছেন এ খাতে নিয়োজিত মালিক-শ্রমিক ও তাদের পরিবার-পরিজনেরা।

গত ১৪ দিনে প্রায় সাড়ে ৮ কোটি ডিম, সাত হাজার মেট্রিক টন মুরগির মাংস এবং ৯৯ লাখ একদিন বয়সী মুরগির বাচ্চা বাজারজাত করা সম্ভব হয়নি বলে উল্লেখ করে তিনি বলেন, শুধু ডিম উৎপাদনকারী খামারিদের ৪৭ কোটি টাকা, মুরগির মাংস উৎপাদন খাতে ৭৯ কোটি টাকা এবং একদিন বয়সী বাচ্চা উৎপাদন খাতে ৩৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ