1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সেনা নামানোর মতো পরিস্থিতি হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১১৬ Time View

assadujzamস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বিজিবি-পুলিশ-র্যা বই যথেষ্ট। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এখনই সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যৌথবাহিনীর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “যৌথবাহিনী বলতে আপনারা যদি সেনাবাহিনীকে বোঝান তাহলে বলব, সেরকম পরিস্থিতি এখনো হয়নি। আপাতত র্যা ব, পুলিশ ও বিজিবিই যথেষ্ট।”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এখন যা চলছে তা আন্দোলন নয়, এটা চোরাগুপ্তা হামলা। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, যতদূর সম্ভব আমরা রাস্তাঘাটের নিরাপত্তাবিধান করতে সক্ষম হয়েছি।”

তিনি বলেন, “দেশে চোরাগোপ্তা হামলা বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেয়া হবে। আজ বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। আশা করছি পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে।”

এক প্রশ্নের জবাবে কামাল বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা সজাগ রয়েছেন। পরিবহন সেক্টর থেকে শুরু করে সমস্ত মানুষের জানমাল নিরাপদ রাখার জন্য অত্যন্ত আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে দিন-রাত কাজ করে যাচ্ছেন তারা।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ