1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খালেদাকে হত্যার পরিকল্পনা করছে জামায়াত, দাবি মুক্তিযোদ্ধামন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

mozammelবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামায়াত-জঙ্গি গোষ্ঠী হত্যার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, “গোংয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী জামায়াত-জঙ্গি গোষ্ঠী খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে। তাদের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনা আর এখন তারা খালেদাকেও হত্যার পরিকল্পনা করছে। এ ধরনের হত্যাকাণ্ডের প্রধান লক্ষ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা। হত্যাকাণ্ডের সব দায় তারা সরকারের ওপর চাপানোর নীলনকশা করেছে।”

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ হওয়া প্রসঙ্গে মুক্তিযোদ্ধামন্ত্রী বলেন, “তিনি (খালেদা জিয়া) আটকে পড়ার নাটক করছেন। বাসায় যাচ্ছেন না, কারণ তিনি ওখানে থেকে বিদেশি প্রভুদের সহানুভূতি পেতে চাচ্ছেন।”

বেগম জিয়া ইচ্ছা করেই বাসায় যাচ্ছেন না এবং সরকার নিজ দায়িত্বেই তার নিরাপত্তার ব্যবস্থা করেছে করেছে বলেও দাবি করেন মন্ত্রী।

বিএনপির ডাকা কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি আন্দোলনের নামে সারাদেশে নাশকতা চালাচ্ছে। তবে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।” আগামী এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি।

সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ