1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: সামনে এলো লোমহর্ষক তথ্য! শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

রানা প্লাজার প্রকৌশলীর জামিন বহাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ৮২ Time View

high courtরানা প্লাজা ধসের এক মামলায় সাভারের সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।

বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে দেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজারেরও বেশি মানুষ মারা যান। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় রাজউকের পক্ষ থেকে একটি ইমারত আইনে একটি মামলা করা হয়।

ঐ মামলায় একই বছরের ২৯ মে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। ২০১৪ সালের ১৫ জুলাই তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট।

১৭ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার বিচারপতি জামিন স্থগিত করেন। রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিলের আবেদন করলে শুনানির পর আজ বৃহস্পতিবার ওই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ