1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১৮৫ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ভøাদিমির পুতিন জয়লাভ করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।  নির্বাচিত হলে তিনি রেকর্ড তৃতীয়বারের মত রাশিয়ার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবেন।

রাশিয়ার সাম্প্রতিক সময়ে বিরোধীদের ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হওয়া ও অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির কারণে পুতিন এবার কিছুটা কোনঠাসা থাকলেও ধারণা করা হচ্ছে এবারও বেশির ভাগ ভোটার পুতিনের পক্ষেই রায়  দেবেন।

গ্রিনিচ মান অনুযায়ী ২০০০ ঘণ্টায় রাশিয়ার দূরপ্রাচ্যের ভোটাররাই প্রথম ভোট দেওয়া শুরু করে । নিয়মানুযায়ী পোলিং স্টেশনগুলো চালু হয়ে শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ চলছে বলে জানান রাশিয়ার দুরপ্রাচ্যে অবস্থিত চুকোটকা অঞ্চলের নির্বাচন কমিশনের সহকারী প্রধান অকসানা বালিনিনা ।

নির্বাচন কমিশনের ওয়েব সাইটের ভিডিওতে দেখা যায় ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের ভীড়।

৫৯ বছর বয়সী সাবেক কেজিবি গোয়েন্দা পুতিনের জয়লাভ অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে সংবাদমাধ্যম। পর্যবেক্ষকরা ধারণা করছেন রাশিয়ার প্রথম দফা ভোটে পুতিন ৬০ শতাংশ সমর্থন পাবেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট প্রার্থী গেন্নাদি জুগানভ ১৫ শতাংশ সমর্থন পাবেন বলে ধারণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ