1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

এইচ টি ইমাম আ’লীগের কেউ না: হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫
  • ৮৯ Time View

hanif14প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম আওয়ামী লীগের ‘কেউ না’ বলে মন্তব্য করেছেন দলে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা আছে কি-না জানতে চাইলে তা নাকচ করে দিয়ে হানিফ বলেন, ‘কার সঙ্গে সংলাপ, কিসের সংলাপ, কি বিষয় নিয়ে বসবো?’
এর আগে মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, ‘বিএনপিকে আগে লিখিত দিতে হবে- সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তবেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে।’
এইচ টি ইমামের এই বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে হানিফ বলেন, ‘এইচ টি ইমাম কোনো রাজনৈতিক নেতা না, আওয়ামী লীগের কেউ না। সুতরাং তার বিষয়ে কোনো কথা নেই।’
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন নাহার লাইলি, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য এসএম কামাল, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ