1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প রূপপুরে হঠাৎ অসুস্থ হয়ে রুশ প্রকৌশলীর মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরে অর্থনৈতিক অঞ্চলসহ ৪৯৮ প্রস্তাব ডিসিদের ভারত থেকে গরু আমদানির ভাইরাল অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় আজ দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো সাত বছর পর পুলিশের পোশাকে নেটফ্লিক্সে ফিরছেন সাইফ

ভারতের পরবর্তী সেনাপ্রধান বিক্রম সিং

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১৫৬ Time View

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার।

শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিতাংসু কর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনারেল বিক্রম সিংকে বর্তমান সেনাপ্রধান ভিকে সিংয়ের স্থলে নিয়োগ দেয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানান।

ঘোষণায় বলা হয় যে, চলতি বছরের মে মাসের ৩১ তারিখে বর্তমান সেনাপ্রধান ভিকে সিংয়ের মেয়াদ শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিক্রম সিং দায়িত্ব নেবেন। ২০১৪ সালে তার মেয়াদ শেষ হবে।

বর্তমানে ৫৯ বছর বয়স্ক জেনারেল বিক্রম সিং ভারতীয় সেনা কমান্ডারদের মধ্যে সবচেয়ে বয়জ্যেষ্ঠ। তিনি বর্তমানে ইস্টার্ন আর্মির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে সেনাপ্রধান ভিকে সিংয়ের বয়স বিতর্কের কারণে সমগ্র ভারত জুড়ে পরবর্তী সেনাপ্রধান নিয়ে সকলের কৌতুহল ছিল। দেশটির পরবর্তী সেনাপ্রধান কে হবেন এই নিয়েও ছিল নানা মুখরোচক রটনা। তবে শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল বিক্রম সিংয়ের নাম ঘোষণা করায় সকল জল্পনা-কল্পনার অবসান হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ