1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সোনিয়ার বিদেশি পরিচয় নিয়ে হাইকোর্টে রিট

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১৪১ Time View

ভারতের ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর বিদেশি পরিচয় প্রশ্নে করা একটি আবেদন আমলে নিয়েছে উচ্চ আদালত।

একজন বিদেশি হয়ে সরকারি কোনো পদে বহাল থাকাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছে ভারতের একটি সামাজিক-রাজনৈতিক সংগঠন রাষ্ট্রীয় মুক্তি মোর্চ (আরএমএম)।

শনিবার এ বিষয়ে শুনানির জন্য আবেদনটি আমলে নিয়েছে বিচারপতি এইচএল দত্ত এবং বিচারপতি সিকে প্রসাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে সোনিয়া গান্ধী ইতালীয় বংশোদ্ভূত হওয়ায় কোনো সাংবিধানিক পদ পেতে পারেন না- এই দাবিতে দিল্লি হাইকোর্টে আপিল করেছিল আরএমএম। কিন্তু দিল্লি হাইকোর্ট সে আবেদন খারিজ করে দেয়। পরে এই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় আরএমএম।

পরে ২০০৭ সালের এপ্রিলে এই বিতর্কটি সর্বোচ্চ আদালত কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের নজরে আনে।

তারপরও অবশ্য কেন্দ্র কোনো হলফনামা দেয়নি এবং বিষয়টির চূড়ান্ত শুনানির জন্য সর্বোচ্চ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ