1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

সংলাপের জন্য বিনয়ের সঙ্গে লিখিত আবেদন করতে হবে: ইমাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

htimamবিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, “সংলাপে বসতে হলে সন্ত্রাসী, জঙ্গিবাদী, যুদ্ধাপরাধীদের ত্যাগ করার লিখিত দিয়ে সরকারের কাছে ভালোভাবে বিনয়ের সঙ্গে আবেদন করতে হবে। যেনতেনভাবে করলে হবে না।”

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে এইচটি ইমাম এসব কথা বলেন। ‘গণতন্ত্রের অগ্রযাত্রা ও সাফল্যের এক বছর’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান।
এইচটি ইমাম বলেন, “তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তী নির্বাচনের সম্ভাবনা নেই। এটি একটি দেশের সরকারের ওপর নির্ভর করে, সরকার চাইলে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচন দিতে পারে।”

তিনি বলেন, “বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এজন্য তারা নিজেদের চুল ছিঁড়েছে। এখন তাদের ভুলের আক্রোশ জনগণের ওপর যাচ্ছে।”

ইমাম বলেন, “যারা বাংলাদেশে বিশ্বাস করেন তাদেরই এদেশে থাকার অধিকার আছে। ৫ জানুয়ারির নির্বাচন ছিল বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। কারণ বিরোধীপক্ষের পেছনে ছিল রাজাকার, পাকিস্তান, আইএসআই ও আন্তর্জাতিক চক্র।”

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা  বলেন, “বিএনপি বাংলাদেশে বসবাস করে কিন্তু পাকিস্তানে বিশ্বাস করে। আজও তারা বাসে-ট্রেনে আগুন দেয়। মানুষ পুড়িয়ে হত্যা করে- কত অসভ্য, কত বর্বর যুগে এরা চলে গেছে!”

তিনি বলেন, ‘আদালত সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করেছিল তাই চিন্তা করতে হবে আমরা বিএনপিকে অবৈধ ঘোষণা করব কিনা।’

সেমিনারে আরো বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেজবাহ কামাল, একাত্তর টিভির  মোজ্জামেল বাবু, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, অসিম কুমার উকিল, সুজিদ রায় নন্দী এবং ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ