1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যের বাজারে প্রবেশের সুযোগ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার করা হবে: বাণিজ্যমন্ত্রী অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

চাকরিতে ২৪ বছর সিক লিভ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫
  • ১২০ Time View

sick leaveভারতে এক সরকারি কর্মকর্তা ২৪ বছর ধরে অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ কাটানোর পর সরকার শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করেছে। ১৯৮০ সালে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগে এঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন এ.কে. ভার্মা।

এক্সিকিউটিভ এঞ্জিনিয়ার হিসেবে ১৯৯০ সালে তিনি সিক লিভ-এ যান এবং এরপর তিনি আর অফিসে ফিরে আসেননি। তার এই দীর্ঘ ছুটি নিয়ে কেন্দ্র সরকার ১৯৯২ সালে একটি তদন্ত কমিটি গঠন করে।

কিন্তু তাকে সরকারি চাকরি থেকে ছাঁটাই করা হবে কি না, সেই প্রক্রিয়া শুরু হতে হতে ২০০৭ সালে এসে যায়। আর তাকে ছাঁটাই করার চুড়ান্ত সিদ্ধান্তটি নিতে গণপূর্ত বিভাগের সময় লাগে আরো সাত বছর।

তবে এই পুরো সময়টিতে ভার্মাকে বেতন দেয়া হয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, ভারতের সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের অফিস কামাই করার প্রবণতা প্রকট আকার ধারণ করেছে।

একই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সরকারি স্কুলগুলোতে, যেখানে শিক্ষকরা ব্যাপক হারে ক্লাস ফাঁকি দিচ্ছেন।

গত অগাস্ট মাসে মধ্যপ্রদেশের এক সরকারি স্কুল শিক্ষিকাকে ছাঁটাই করা হয়। তার ২৪ বছরের চাকরি জীবনে তিনি ২৩ বছরই ছুটিতে ছিলেন।–বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ