1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

জামিন পেলেন রুবেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

rubel15চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়েল করা ধর্ষণ মামলায় জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসেনকে ৫০ হাজার টাকা মুচলেকায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

রোবাবর সকালে আসামির আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ জামিন আবেদন করেন। ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এর আগে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এতে আসামি সংক্ষুব্ধ হয়ে আজ মহাসগর দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করেন।

এর আগে ৬ জানুয়ারি গত মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিনে থাকা রুবেল ঢাকার সিএমএম আাদালতে জামিননামা দাখিল করেন। ওইদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমানের আদালতে জামিননামা দাখিলের অনুমতি চেয়ে একটি আবেদন করেন।

গত ১৫ ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট তাকে চার সপ্তাহের জামিন দেন। এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয় ওই আদেশে।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ