1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

কাদের মোল্লার অভিযোগ গঠনের শুনানি রোববার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১৪৮ Time View

মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রোববার ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এ সময় ধার্য করেন।

আসামি পক্ষের আইনজীবীদের দাবি তাদের কাছে ট্রাইব্যুনাল থেকে দেওয়া তথ্য-উপাত্ত অস্পষ্ট থাকায় তা পড়ে শেষ করা যায়নি। এজন্য তারা সময় বৃদ্ধির অনুরোধ জানায়।

এর আগেও অ্যাডভোকেট তাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ২৯ জানুয়ারি থেকে সময় বৃদ্ধি করে অভিযোগ গঠনের শুনানির দিন ১৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

মানবতাবিরোধী অপরাধের জন্য ২৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়।

২০১০ সালের ১৩ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আবদুল কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ শুরু করার পর এ পর্যন্ত জামায়াতের শীর্ষ পাঁচজন ও বিএনপির দু’ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শুধু জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। আর বিএনপি নেতার আবদুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ