1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বয়ান-ইবাদতে মুখরিত তুরাগ তীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
  • ৯৬ Time View

iztema10টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। বাদ ফজর বয়ান করেছেন ভারতের মাওলানা ইসমাইল হোসেন গোদরা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে অবস্থান করে বয়ান শুনেন।  জোহরের আগ পর্যন্ত চলবে খাস বয়ান। এছাড়াও জিকির-আজকার ও ইবাদতে মশগুল আছেন আগত মুসল্লিরা।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবারও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে মানুষ আসছেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।

প্রথম পর্বে দেশের ৩১টি জেলার মুসল্লিরা ৪০টি খিত্তায় এবং বিদেশি মুসল্লিরা মাঠের উত্তর পশ্চিম পাশে নির্মিত বিদেশি নিবাসে অবস্থান নিয়ে বয়ান শুনছেন। ইজতেমার মূল বয়ান মঞ্চ থেকে তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিরা আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন। মূল বয়ান উর্দুতে হলেও সঙ্গে সঙ্গে ওই বয়ান বিভিন্ন ভাষাভাষি মুসল্লিদের জন্য অনুবাদ করা হয়।

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষ মোনাজ মঞ্চ থেকে রোববার বেলা ১১টা থেকে জোহরের নামাজের আগে যে কোন সময় আখেরি মোনাজাত শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

এর পর চারদিন বিরতি দিয়ে আগামী ১৬ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং একইভাবে শেষ হবে ১৮ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ