1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

তেজগাঁওয়ে বাসে আগুনে একজন দগ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

bus30বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধ চলাকালে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী দগ্ধ হয়েছেন।  দগ্ধ যাত্রীর নাম অমূল্য বর্মণ (৪৫)। তার বাড়ি নারায়ণগঞ্জ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে অমূল্য বর্মণের শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।

শনিবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

 

হাসপাতালে অমূল্য সাংবাদিকদের বলেন, ৮ নম্বরের একটি বাসে সকালে সায়েদাবাদ থেকে গাবতলী যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে বাসটি তেঁজগাও মহিলা কলেজের সামনে এলে মোটরসাইকেল আরোহী দুইজন পাশ থেকে পেট্রোল বোমা ছুড়ে মারে। হাত দিয়ে ঠেকালেও আগুন তার মুখে লাগে বলে জানান তিনি। তা থেকে বাসটিতে আগুন ধরে যায়। পরে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ