1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ

ফখরুলকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
  • ১২৬ Time View

fakrul1পল্টন থানার হত্যাচেষ্টার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়ার আদালতে বুধবার বিকেলে এই রিমান্ড শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ জানুয়ারি বেলা ১টা ৪০ মিনিটের সময় বায়তুল মোকররম মসজিদের উত্তর গেটে দাঁড়িয়ে থাকা নিউ ভিশন কোম্পানির একটি যাত্রাবাহী বাসে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

পল্টন মডেল থানার এসআই মো. জুলহাস মিয়া দণ্ডবিধির ১৪৩/৪৩৬, ৩০৭, ৪২৭, ১০৯/১১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার পর ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ