1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ইজতেমায় আসা আফ্রিকা অঞ্চলের মুসল্লিদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫
  • ৯৫ Time View

iztema6বিশ্ব ইজতেমায় অংশ নিতে আফ্রিকা অঞ্চল থেকে যেসব মুসল্লি আসবেন তাদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষার করে প্রবেশ করানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

 

স্বাস্থ্যসচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং ডিজি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ছয়জনেক এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ রিট আবেদন করে। মঙ্গলবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এ দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম।

প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। ইতিমধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা গেছে। শুধু আফ্রিকাবাসীই নয়, সারাবিশ্বে ইবোলা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বাংলাদেশও প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে।

আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ